Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১, ২০২৪ , ৬:৩৩ অপরাহ্ণ

সচিবালয়ের ৯ নম্বর ভবনে আগুন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : বাংলাদেশ সচিবালয়ের ৯ নম্বর ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ভবনে তথ্য অধিদপ্তর (পিআইডি) রয়েছে।

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে ভবনের নিচতলায় এই আগুন লাগে। যদিও কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুণ নিয়ন্ত্রণ করেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, একটি ইলেকট্রিক বোর্ড থেকে আগুনটি লাগে। ছোট আগুন ছিল।

আমাদের পানি ব্যবহার করতে হয়নি। ফায়ার এক্সটিংগুইশার দিয়ে ৪টা ৩৫ মিনিটে আমরা আগুন নির্বাপন করি।

প্রিন্ট করুন