আজকালের কন্ঠ ডেস্ক : অবশেষে দেশের অন্যতম প্রাইভেট বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আদেশ মাফিক অনির্দিষ্টকালের জন্য ফিমেল হোস্টেল বন্ধের ঘোষণা দিয়েছেন।
গত ১৬/৭/২৪ ঢাকা চট্টগ্রাম রেল পথ ও সড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আনুমানিক ১০ টা নাগাদ শুরু হয় কোটা সংস্কারর আন্দোলন,
সারাদেশে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থীরা রাজপথে নামে।এরই প্রেক্ষিতে ছাত্রলীগ হামলা চালায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর, ৩ ক্যাম্পাসের মধ্যে গুরুতর ভাবে আহত হন । এবং শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয়ের বাসে করে বাড়ি ফিরে এই সময় ছাত্রলীগ হামলা চালায়, চারটি বাস ভাঙচুর করেন সেখানে মোটা আহত হয় ১০ জন, এবং গতকাল ছাত্রলীগের কিছু টোকাই ফিমেল হোস্টেলের সামনে গিয়ে ঝামেলা করে বলে জানা যায়।
আজ ১৭/৭/২৪ ছাত্র-ছাত্রীদের সুরক্ষার কথা ভেবে এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে , বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনা মাফিক বিশ্ববিদ্যালয়ের ফিমেল হোস্টেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন হল প্রভোস্ট।