মোঃ জয়নাল আবেদীন আলীকদম বান্দরবান : বান্দরবানের আলীকদম উপজেলাধীন ৪নং কুরুকপাতা ইউনিয়নের কালাইছড়া নামক এলাকা হতে আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি’র চোরাচালান বিরোধী নিয়মিত অভিযান পরিচালনা কালে মায়ানমার সিমান্ত উপর হতে চোরাই পথে বাংলাদেশে আসা (পুরুষ-১০ জন, মহিলা-৭ জন, শিশু-ছেলে-৬ জন মেয়ে-৩ জন) সর্বমোট ২৬ জন বাস্তুচ্যুত মায়ানমার নাগরিক (FDMN) আটক করেছে আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি।
মঙ্গলবার ১৬ জুলাই ২০২৪ তারিখ ০০৩০ ঘটিকায় আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি’র অধিনায়ক লেঃকর্ণেল আকিব জাভেদ, পিএসসি এর নির্দেশনায় নায়েব সুবেদার মোঃ কামাল উদ্দিনের নেতৃত্বে বিজিবি’র টহলকারী দল ব্যাটালিয়ন সদর হতে আনুমানিক ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের কালাইছড়া নামক এলাকায় হতে এসব অবৈধ অনুপ্রবেশকারী মায়ানমার নাগরিক (FDMN) আটক করেন বিজিবি টহলকারী দলের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি অধিনায়ক আকিব জাভেদ জানান, মায়ানমার উপর হতে বাংলাদেশে এপারে আলীকদম উপজেলাধীন কুরুকপাতা ইউনিয়নের কালাইছড়া হতে আলীকদম অভিমূখী একটি চাঁন্দের গাড়ী দিয়ে আসতেছে এমন তথ্য পেয়ে বিজিবি’র নিয়মিত টহলকারী দল তাদের নজরদারি করে ব্যাটালিয়ন সদর হতে আনুমানিক ১০ কিলোমিটার এলাকায় বাস্তুচ্যুত মায়ানমার নাগরিক (FDMN) আটক করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, আটককৃত মায়ানমার নাগরিকদের কে তাদের নিজ দেশে পুশব্যাক এর জন্য রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবি’র পোয়ামুহুরী বিওপির নিকট ১৬ জুলাই ২০২৪ তারিখ ০৪০০ ঘটিকায় হস্তান্তর করা হয়েছে।