চট্টগ্রাম প্রতিনিধি : আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর বিউটিফিকেশন কমিটির আয়োজনে অদ্য ১৪/০৭/২০২৪ইং অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৪ এ আইআইইউসি দা’ওয়াহ ক্লাব এর অংশগ্রহণ।
আইআইইউসি প্রক্টরিয়াল বডির তত্বাবধানে ও দা’ওয়াহ বিভাগের সার্বিক পৃষ্ঠপোষকতায় উক্ত কর্মসূচিতে দা’ওয়াহ ক্লাবের পক্ষ থেকে র্যালি ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়।
এ সময় দা’ওয়াহ বিভাগের সম্মানিত চেয়ারম্যান জনাব আ ফ ম নুরুজ্জামান এবং দা’ওয়াহ বিভাগের প্রফেসর ড. শাকের আলম শাওক, ড. সাইফুল ইসলাম, ড. সাউদ, আম্মার জাকারিয়া সহ ডিপার্টমেন্টের অন্যান্য শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন দাওয়াহ্ ক্লাবের জি এস মোহাম্মদ মাক্কী, এ জি এস রাফী মাহমুদ, ফাইনান্স সেক্রেটারি উসামা বিন আমিন, ফেয়ারওয়েল স্টুডেন্ট ফেয়ারওয়েল সেক্রেটারি আনাস বিন আব্বাস, আইটি সেক্রেটারি আব্দুর রহমান সহ ক্লাবের অন্যান্য ইকজিকিউটিভ মেম্বারস সহ সকল ছাত্রবৃন্দ।
পরিদর্শনে এসে সম্মানিত প্রক্টর মহোদয় বলেন: “সর্বদা দাওয়াহ্ ডিপার্টমেন্ট তার স্বকীয়তা ও স্বাতন্ত্র বজায় রাখে। এবারেও তার ব্যতিক্রম হয়নি”
পরিদর্শন টিম দাওয়াহ্ ডিপার্টমেন্টের চমৎকার আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং এই চমৎকার আয়োজন উপভোগ করেন।
দাওয়াহ্ ডিপার্টমেন্ট ছাত্র ও শিক্ষক মন্ডলীর অংশগ্রহণে উৎসব মুখর হয়ে ওঠে।