Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১৪, ২০২৪ , ১:০৯ অপরাহ্ণ

বাউফলে জমি চাষাবাদ নিয়ে বিরোধীদের জেরে পাইপ ও হাতুড়ি পিটুনিতে হিন্দু সম্প্রদায়ের একজনের মৃত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : পটুয়াখালী বাউফল উপজেলার বগা ইউনিয়নের চন্দনবাড়িয়া গ্রামের এগ্রিমেন্ট(সাব-কবলা) জমি নিয়ে এই ঘটনা, গত (১০ জুলাই) রোজ বুধবার সকাল আনুমানিক ৮টার সময় এই বিরোধী জমি চাষাবাদে যায় হারুন সিকদার কবির শিকদার এবং ফারুক শিকদার গং এই খবর শুনে ওই জমিতে বাধা দেওয়ার জন্য এগিয়ে যান পরেশ বিশ্বাস এবং স্ত্রী পরিবার গং এই দুই পক্ষের কথার কাটাকাটি তে এক পর্যায়ে সংঘাত হয়।

এই সংঘাতে হারুন সিকদার কবির সিকদার এবং ফারুক শিকদার গং এর পাইপ এবং হাতুড়ি পিটুনিতে গুরুতর আহত হয় পরেশ বিশ্বাস পরবর্তীতে তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখান থেকে পটুয়াখালী সদ র হসপিটাল ওইখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে এই পরেশ বিশ্বাস চিকিৎসাধীন অবস্থায় ১৩ই জুলাই বিকাল ৫:২০ মিনিটে মৃত্যু হয়েছে, স্থানীয় সূত্রে জানা গেছে।

এব্যাপারে বাউফল থানা অফিসার ইনচার্জ, কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন থানায় মামলা হয়েছে এবং অভিযুক্ত আসামী গ্রেফতারের অভিযান চলছে।

প্রিন্ট করুন