Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২৯, ২০২০ , ১:৪৬ অপরাহ্ণ

ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

লেখকঃ আজকালের কণ্ঠ

দেশবাসীর জন্য ৩৯ সেকেন্ডের একটি অডিও বার্তা দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই বার্তায় তিনি সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মহামারী করোনা মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান সরকারপ্রধান।

অডিও বার্তায় শেখ হাসিনা বলেন, আসসালামু আলাইকুম। আমি শেখ হাসিনা বলছি। বছর ঘুরে আমাদের মাঝে আবারও এসেছে পবিত্র ঈদুল আজহা। করোনার এই মহামারীর দুঃসময়ে সকল আঁধার কাটিয়ে ঈদুল আজহা আপনার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।

আসুন, কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। আপনাকে এবং আপনার পরিবারের সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। করোনা রোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সুস্থ থাকুন। নিরাপদ থাকুন। ঈদ মোবারক।

প্রিন্ট করুন