Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৩৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১৩, ২০২৪ , ৪:০১ অপরাহ্ণ

হোমনায় ৩২ কেজি গাঁজাসহ এক মাদ কারবারি আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় ৩২ কেজি গাঁজা ও ১টি প্রাইভেটকারসহ মোঃ সেলিম নামের এক মাদক কারবারি কে আটক করেছে হোমনা থানা পুলিশ।

আটককৃত মাদক কারবারি হবিগঞ্জ জেলার মাধপুর উপজেলার গজনগর গ্রামের মোঃ খোরশেদ মিয়ার ছেলে।গত শুক্রবার (১২ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোজাফফর হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দির ছিনাইয়া টু মেঘনাগামী রাস্তায় চেকপোস্ট বসিয়ে তল্লাশী করে তাকে আটক করা হয়।

এসময় গাড়ি থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মোজাফফর হোসেন বাদী হয়ে হোমনা থানায় একটি মামলা দায়ের করেছেন।

হোমনা থানা অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন আসামীর বিরুদ্বে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে তিনি জানান।

প্রিন্ট করুন