কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের জীবনযাত্রা উন্নয়নে কাজ করছে সরকার | Daily AjKaler Kontho

কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের জীবনযাত্রা উন্নয়নে কাজ করছে সরকার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৪, ৫:৪২ অপরাহ্ন
কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের জীবনযাত্রা উন্নয়নে কাজ করছে সরকার

ওয়াহিদুর রহমান,বিশেষ প্রতিনিধিঃ-শেখ হাসিনার সরকার কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের আপনজন।তাদের জীবনযাত্রা উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।এখন দ্রুত উন্নতির শিখরেদেশ।কৃষি ব্যবস্থায় ধান রোপন থেকে শুরু করে সর্বক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।যার ফলে কৃষি ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া লেগেছে।

এমএ মান্নান বলেন,আমাদের দেশে ৮০ ভাগ মানুষই কৃষির উপর নির্ভর।প্রান্তিক কৃষকরা ভাতা সহ সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলো।১৫ বছরে প্রধান মন্ত্রী শেখ হাসিনা সাধারণ কৃষকদের ভাগ্য পরিবর্তনে নানা মুখি পদক্ষেপ গ্রহন করেছেন।ঘরে-ঘরে খোঁজে-খোঁজে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনা মুল্যে সার,বীজ, কীটনাশক সহ আধুনিক যন্ত্রপাতি কৃষকদের দোরগোড়ায় পৌঁছিয়ে দিচ্ছেন।

তিনি আরও বলেন,১৯৭১ সালে গ্রামের সাধারণ কৃষক-শ্রমিকরা রক্ত দিয়ে দেশ স্বাধীনে যথেষ্ট অবদান রেখে ছিলেন।বর্তমানে সেই কৃষক ভাইদের শ্রমে-ঘামে দেশের খাদ্য চাহিদা পূরণ হচ্ছে। এখন আর আগের মতো কোন মানুষ না খেয়ে থাকতে হচ্ছেনা।

তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, দেশের মালিক সাধারণ জনগণ।আর সেই জনগণের টাকা থেকে বেতন পাচ্ছেন আপনারা। ফুটানি চলবে না। সরকারি সম্পদের কোন অপচয় করা যাবে না। আপনাদের অফিস সুন্দর নয়,পরিস্কার রাখতে হবে।অফিসে আসা সেবা প্রত্যাশী সাধারণ মানুষদের সম্মান করতে হবে।

১০ (জুলাই)বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা ও পুনর্বাসনের আওতায় বীজ,সার ।

কৃষি যন্ত্রাংশ বিনামূল্যে ৪০টি কৃষক গ্রুপে ১৩০০ জন কৃষকের মধ্যে বিতরণী উপলক্ষে আনুষ্ঠানিক উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ-সব কথা বলেন,জগন্নাথপুর-শান্তিগঞ্জ(সুনামগঞ্জ-৩) আসনের সংসদ ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞার সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্ম-কর্তা কাওছার আহমেদের সঞ্চালনায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যাগে কৃষি কার্যালয় মিলনায়তনে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী প্রমূখ।

এ-সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল,জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না,উপজেলার রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃখালেদ সাইফুল্লাহ,উপজেলা প্রকৌশলী(এলজিইডি) সোহরাব হোসেন,উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ,সাবেক যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়,উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন,সহ-সভাপতি সালেহ আহমদ।

সাংগঠনিক সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না,উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি,জেলা ছাত্রলীগ নেতা সজিব রায় দুর্জয়। নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত শতশত সুবিধাভোগী কৃষকদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে উপজেলা প্রাঙ্গণ।