Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৪৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১১, ২০২৪ , ১২:৩১ অপরাহ্ণ

মেয়ের জামাইকে ফাঁসাতে হত্যা মামলা দায়ের কথিত ভিকটিম উদ্ধার

লেখকঃ আজকালের কণ্ঠ

নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোণায় মেয়ের জামাইকে ফাঁসানোর জন্য জীবিত মেয়েকে লুকিয়ে রেখে জামাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা ঘটনার উন্মোচন ও কথিত ভিকটিমকে উদ্ধার করেছে পিবিআই।

গত মঙ্গলবার ঢাকার তুরাগ থানা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নারী জেলার কেন্দুয়া উপজেলার চন্দলাড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে ও বিদ্যা মিয়ার স্ত্রী লিয়া আক্তার।

গত বুধবার দুপুরে পিবিআই কার্যালয়ে এক সংবাদ সন্মেলনে পুলিশ সুপার মোঃ শাহীনুর কবীর জানান, গত ২৩ এপ্রিল আব্দুল খালেক মেয়ের স্বামী বিদ্যা মিয়া লিয়াকে অজ্ঞাত স্থানে পাচার করে হত্যা করে গুম করেছে মর্মে আদালতে একটি মামলা দায়ের করেন।

আদালত পিবিআইকে তদন্তভার দিলে প্রযুক্তি কাজে লাগিয়ে লিয়াকে উদ্ধার করলে মেয়ের জামাইকে ফাঁসাতেই জীবিত মেয়েকে মৃত দেখিয়ে এই হত্যা মামলা দায়েরের বিষয়টি উন্মোচিত হয়।

ঘটনা উন্মোচনের পর বিদ্যা মিয়া শশুরসহ তিনজনকে আসামী করে মামলা দায়ের করেছেন। এরপর থেকে তারা পলাতক রয়েছেন বলেও জানায় পিবিআই।

প্রিন্ট করুন