টেকনাফ প্রতিনিধি : টানা ৭ম বারের মত জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত হলেন কক্সবাজার জেলার সীমান্ত ও রোহিঙ্গা অধ্যুষিত উপজেলা টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি।
এই ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো. রাসেল, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হয়েছেন টেকনাফ মডেল থানার মো.আব্দুল্লাহ আল মামুন, কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার, টেকনাফ মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিটন দে।
গেল শনিবার (০৬ জুলাই ) কক্সবাজার জেলা পুলিশ কর্তৃক আয়োজিত, জেলা পুলিশ লাইনে এই মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অভিন্ন মানদণ্ডের আলোকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়ে কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম নিকট হতে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর সম্মাননা স্মারক গ্রহণ করেন ওসি ওসমান গনি।
জানা গেছে, অভিন্ন মানদণ্ডের আলোকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, মাদক ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন তিনি। এর আগে তিনি আরও সাতবার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।
এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি) অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ট্র্যাফিক) মো. জসীম উদ্দীন চৌধুরি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার, (চকরিয়া সার্কেল) এম. এম. রকীব উর রাজা, সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল) রাম প্রসাদ ভক্ত সহ অন্যান্য অফিসার ফোর্সবৃন্দ।
পুরস্কার প্রাপ্তিতে ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, কৃতজ্ঞতা জানাই জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার স্যারসহ সকল সিনিয়র স্যারদের প্রতি। আন্তরিক ভালোবাসা আমার সকল সহকর্মীদের প্রতি তাদের আন্তরিক প্রচেষ্টায় আমার এই অর্জন এ পুরস্কার তাদের উৎসর্গ করলাম।
তিনি বলেন, জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় আমার দায়িত্ববোধ আরও বেড়ে গেল। আমার দায়িত্বরত এলাকা সীমান্ত উপজেলা টেকনাফ মডেল থানার নাগরিকদের প্রকৃত সেবা দিতে পারলে নিজেকে ধন্য মনে করি।
তিনি আরও বলেন, সর্বস্তরের মানুষের জন্য আমার থানা সব সময় উন্মুক্ত। আমি চেষ্টা করে যাচ্ছি সব সময় মানুষকে সঠিক সেবা দিয়ে যেতে। এসময় তিনি থানা এলাকার অপরাধ নির্মূলে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি ওসির এমন সাফল্যে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।