বাকেরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ শিক্ষক ব্যস্ত গল্পে, শিক্ষার্থী শূন্য বিদ্যালয় | Daily AjKaler Kontho

বাকেরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ শিক্ষক ব্যস্ত গল্পে, শিক্ষার্থী শূন্য বিদ্যালয়


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৪, ৭:৫৩ অপরাহ্ন
বাকেরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ শিক্ষক ব্যস্ত গল্পে, শিক্ষার্থী শূন্য বিদ্যালয়

বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিপুর ইউনিয়নের ১৩০ নং ছোট রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১১ টায় দেখা যায় ৭ শিক্ষক লাইব্রেরীতে বসে গল্পে ব্যস্ত। বিদ্যালয়টির সব কয়টি পাদন কক্ষের দরজা বন্ধ রয়েছে।

১২ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় ছোট রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে দেখা যায় নিরব শুনশান পরিবেশ বিরাজ করছে। বিদ্যালয়টির অফিস কক্ষে দেখা যায় প্রধান শিক্ষক আতিকুল ইসলামসহ সহকারী শিক্ষক ৭ জন গল্প আর হাসাহাসি নিয়ে ব্যস্ত রয়েছে তারা। তখন সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দৌড়োদৌড়ি করে পাঠদান কক্ষের দরজা খুলতে দেখা যায় তাদের। পাঠদান কক্ষগুলোতে ঢুকলে দেখা যায় কোন পাঠদান কক্ষেই একজন শিক্ষার্থীও নেই।

এ বিষয়ে জানতে চাওয়া হয় বিদ্যালয় এর প্রধান শিক্ষক আতিকুল ইসলামের কাছে তিনি জানান, রমজান মাসের প্রথম দিন তাই বিদ্যালয়ে একজন শিক্ষার্থীও আসেনি। বিদ্যালয় মোট শিক্ষার্থী কতজন এমন প্রশ্নের জবাবে তিনি জানান ৯৩ জন শিক্ষার্থী রয়েছে তার বিদ্যালয়ে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: শহিদুল ইসলাম এ বিষয়ে জানান, সরকারি প্রাইমারি বিদ্যালয় সরকারি ছুটিও ছিল না। তারপরও কেন ছোট রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একজন শিক্ষার্থী আসেনি বিষয়টি তদন্ত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।