রাস্তা নির্মাণের উদ্বোধন | Daily AjKaler Kontho

রাস্তা নির্মাণের উদ্বোধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০২৪, ৪:২৭ অপরাহ্ন
রাস্তা নির্মাণের উদ্বোধন

আজকালের কন্ঠ ডেস্ক : মেহেরপুরের গাংনীর তেরাই -জোড়পুকুরিয়া ৩৪০ মিটার রাস্তা নির্মাণের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে রাস্তাটির উদ্বোধন করেন মেহেরপুর-২(গাংনী) আসনের সংসদ সদস্য ডা. এএসএম নাজমুল হক সাগর।

গাংনী উপজেলা প্রকৌশলী ফয়সাল আহম্মেদ জানান, ২০২৩-২০২৪ অর্থ বছরে আইআরআই ডিপি-৩ প্রকল্পের আওতায় এলজিইডি বাস্তবায়েনে এর ব্যায় ধরা হয়েছে ২৯ লাখ ৭ হাজার টাকা।

রাস্তাটির উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার সূধিবৃন্দ।