নিহাল হতে চায় আগামীর তারকা | Daily AjKaler Kontho

নিহাল হতে চায় আগামীর তারকা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০২৪, ১:৪৮ অপরাহ্ন
নিহাল হতে চায় আগামীর তারকা

নিজস্ব প্রতিবেদক : আবদুল্লাহ আল জাবির (নিহাল) পিতা: জাহিদ হাসান মাতা: মিসেস নাহিদ ফারজানা মতিঝিল সরকারি বালক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। নিহালের দাদা হচ্ছে নাসির উদ্দিন আহমেদ এবং নানা মরহুম আবদুর রশিদ মাস্টার । গাজীপুরের শ্রীপুর দাদার বাড়ি ও নানার বাড়ি গাজীপুরের কাপাসিয়া।

বাঁ হাতি ওপেনিং ব্যাটসম্যান ও লেগ স্পিনার বোলার। দুই বছর যাবত মোহামেডান ক্রিকেট একাডেমীর থেকে প্রশিক্ষণ নিচ্ছে। আন্তর্জাতিক প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি সাহেবের তত্ত্বাবধানে মোহামেডান ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছে। আগামী বৎসর বিসিবি অনূর্ধ্ব ১৪ বয়স ভিত্তিক প্রশিক্ষণের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে।