
আজকালের কন্ঠ ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় দ্রুতগামী লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু সায়েম আকন্দ(২৬) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন।
শনিবার সকাল ১১টায় গফরগাঁও-ভালুকা সড়কের গণ্ডগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সায়েম আকন্দ ভারইল মধ্যপাড়া পুরাতন জামে মসজিদের ইমাম ছিলেন। তার বাড়ি উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে। পিতা নাম হেলাল উদ্দিন আকন্দ।
স্থানীয়রা জানায়, তিনি ভারইল মসজিদ থেকে মোটরসাইকেলযোগে গফরগাঁও বাজারে আসছিলেন। স্থানীয়রা খোঁজ পেয়ে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গফরগাঁও থানার ওসি শাহীনুজ্জামান খান দুর্ঘটনার খবরে সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :