ইউপি চেয়ারম্যানের জরিমানা | Daily AjKaler Kontho

ইউপি চেয়ারম্যানের জরিমানা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৬, ২০২৪, ৬:৪৪ অপরাহ্ন
ইউপি চেয়ারম্যানের জরিমানা

আজকালের কন্ঠ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া-১-(নাসিরনগর) নির্বাচনী এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নির্ধারিত সময়ের পরও প্রচারণা চালানোর অভিযোগে নাসিরনগর উপজেলার ফাউন্দাউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুকুজ্জামান ফারুককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শুক্রবার রাতে তাকে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নাসিরনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোনাববর হোসেন।

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার সকাল আটটায় ছিলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ সময়। তবে নির্বাচনী বিধিনা মেনে রাতেও প্রচারণা চালাচ্ছিলেন ফারুকুজ্জামান। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত তাকে দশ হাজার টাকা জরিমানা করেন। ফারুকুজ্জামান নৌকা প্রতীকে নির্বাচন করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হন।

তবে তিনি স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামানের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হলেন বর্তমান সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন।