নতুন ভোটার ও তরুণদের নৌকায় ভোট দেওয়ার আহবান : হাফিজ মল্লিকের! | Daily AjKaler Kontho

নতুন ভোটার ও তরুণদের নৌকায় ভোট দেওয়ার আহবান : হাফিজ মল্লিকের!


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০২৩, ১:১৮ অপরাহ্ন
নতুন ভোটার ও তরুণদের নৌকায় ভোট দেওয়ার আহবান : হাফিজ মল্লিকের!

খান মেহেদী :- দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নতুন ভোটার ও তরুণদের তার দলের নির্বাচনী প্রতীক নৌকায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন বাকেরগঞ্জ-৬ আসনে নৌকা মার্কার প্রার্থী মেজর জেনারেল (অবঃ) আলহাজ্ব আবদুল হাফিজ মল্লিক।

বাকেরগঞ্জ-৬ আসনে নৌকা মার্কার প্রার্থী মেজর জেনারেল (অবঃ) আলহাজ্ব আবদুল হাফিজ মল্লিক বলেন, যারা যুবসমাজ ও তরুণ সমাজ এবং প্রথমবার ভোটার হবেন তাদের আমার আহবান-নতুন ভোটাররা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে সরকার গঠন করার সুযোগ করে দিয়ে বাংলাদেশ যেভাবে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে সেই উন্নয়নের পথে এগিয়ে যাওয়ায় তাদের সাহায্য করতে হবে। তারুণ্যের শক্তি বাংলাদেশের অগ্রগতি। সেটাই আমরা বিশ্বাস করি।

আধুনিক প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করে তরুণ প্রজন্মকে স্মার্ট ও দক্ষ জনশক্তি হিসেবে তার সরকার গড়ে তুলবে উল্লেখ করে বাকেরগঞ্জ-৬ আসনে নৌকা মার্কার প্রার্থী মেজর জেনারেল (অবঃ) আলহাজ্ব আবদুল হাফিজ মল্লিক বলেন, আমাদের সরকার, আমাদের অর্থনীতি এবং আমাদের সমাজ ব্যবস্থাও স্মার্ট করে গড়ে তোলা হবে। যেন এই বাংলাদেশ শিক্ষা-দীক্ষা জ্ঞানে-বিজ্ঞানে এবং প্রযুক্তিতে উন্নত সমৃদ্ধ জাতি হিসেবে মাথা উঁচু করে চলতে পারে। কারো কাছে মাথা নত করে নয়।

বাকেরগঞ্জ-৬ আসনে নৌকা মার্কার প্রার্থী মেজর জেনারেল (অবঃ) আলহাজ্ব আবদুল হাফিজ মল্লিক বলেন, আজকে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় বিএনপি-জামাত জোট মিলে অগ্নিসন্ত্রাস ও মানুষ হত্যা শুরু করেছে। রেলের বগিতে আগুন দিয়ে মা ও শিশুকে পুড়িয়ে মারে। রাস্তাঘাটে যেখানে সেখানে আগুন দেয় বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে-এই দুর্বৃত্ত পরায়ণতা আমাদের বন্ধ করতে হবে।

তিনি বলেন, যে যেখানে আছেন ওই আগুন যারা দেয় বা মানুষকে ক্ষতিগ্রস্ত করে, নির্বাচন বানচালের ষড়যন্ত্র যারা করে ওদেরকে ধরিয়ে দিন, উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে দিন, সেটাই আমি আহ্বান জানাবো।

মেজর জেনারেল (অবঃ) আলহাজ্ব আবদুল হাফিজ মল্লিক বলেন, এই বাংলাদেশটা উন্নত ও সমৃদ্ধ হবে সেটাই আমাদের লক্ষ্য। সেজন্যই আমরা দিনরাত কাজ করে যাচ্ছি।

মেজর জেনারেল (অবঃ) আলহাজ্ব আবদুল হাফিজ মল্লিক সতর্ক করে দিয়ে বলেন, সন্ত্রাসী রাজনৈতিক দল বিএনপি ও যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত নির্বাচন বানচাল করতে চায়। বাংলাদেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন এবং জনগণকে সুন্দর ও নিরাপদ জীবন প্রদান নিশ্চিত করতে বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের পদক্ষেপের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন তিনি।

তিনি বলেন, আন্তর্জাতিক ভাবেও কেউ কেউ ষড়যন্ত্রে জড়িত। তারা বাংলাদেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায়। আমরা তা হতে দেব না।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতের রাজনীতি করার কোনো অধিকার নেই, তারা দেশের জন্য কিছুই করেনি। জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক জিয়াকে খুনি আখ্যা দিয়ে বলেন, তারা শুধু মানুষ হত্যা ও সম্পদ ধ্বংস করতে জানে।
তাই আপনারা সকল অপশক্তিকে রুখে দিয়ে ৭ তারিখ নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।