
আজকালের কন্ঠ ডেস্ক : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, শেখ হাসিনার নৌকা মার্কা শিক্ষা, শান্তি, উন্নয়নের মার্কা। বাংলাদেশের মানুষ এখন বুঝতে শিখেছে কোন প্রতীকে ভোট দিলে মানুষের ভাগ্য বদলায়। তাই এই নির্বাচনে সর্বোস্তরের মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনবে।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়ন আলিদিপুর বিদ্যালয় মাঠে তার নির্বাচনী এলাকা নওগাঁ-১ আসনের প্রচারণায় তিনি এ মন্তব্য করেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ প্রদান, সুপেয় পানির ব্যবস্থা থেকে শুরু করে রাস্তাঘাট উন্নয়ন করেছে আওয়ামী লীগ সরকার। এখন গ্রামের সাধারণ মানুষও বোঝে কোন মার্কাতে ভোট দিলে তাদের ভাগ্য বদল হয়। তাই মানুষ আগামী ৭ জানুয়ারি নির্বাচনে উৎসব মুখর পরিবেশে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
আপনার মতামত লিখুন :