ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার | Daily AjKaler Kontho

ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৩, ১২:৫৯ অপরাহ্ন
ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : জুতার মধ্যে অভিনব কৌশলে ইয়াবা পরিবহনকালে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট এলাকা হতে ১৮৬১ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গতকাল ০৩ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ সন্ধ্যায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানাধীন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৫,৫৮,৩০০/- (পাঁচ লক্ষ আটান্ন হাজার তিনশত) টাকা মূল্য মানের ১৮৬১ (এক হাজার আটশত একষট্টি) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।উক্ত আসামী বিশেষ কৌশলে জুতার সোলের মধ্যে লুকায়িত অবস্থায় ইয়াবা পরিবহন করছিল।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শাহ আলম (৩০), পিতা- দিল মোহাম্মদ, সাং- আজু খাইয়া ০৭ নং ওয়ার্ড, থানা- নাইক্ষ্যাংছড়ি, জেলা- বান্দরবান বলে জানা যায়।