মোহাম্মদ জামাল মল্লিক,শরীয়তপুর : শরীয়তপুরের নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান আলী রাড়ী (৮০) মৃত্যুতে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন জাতীয় সংসদ এর নারী সংরক্ষিত আসনের এমপি ও ন্যাশনাল ব্যাংক এর পরিচালক পারভীন হক সিকদার।
আজ মঙ্গলবার নড়িয়া পৌরসভার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান আলী রাড়ীর (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
পারভীন হক সিকদার এমপি এক শোক বার্তায় বলেন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সন্মানীত সভাপতি – হাজী হাসান আলী রাড়ী-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট প্রার্থনা করি মহান আল্লাহ রাব্বুল আলামীন মরহুম কে জান্নাতুল ফেরদৌস দান করুন।আমিন। তাঁর মৃত্যুতে আমরা আওয়ামী লীগের এক শক্তিশালী ও বিশ্বস্ত কর্মীকে হারিয়েছে।
উল্লেখ্য, প্রয়াত হাসান আলী রাড়ী স্ত্রী ও আট সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।
আজকালের কন্ঠ /জামাল /এমএম
আপনার মতামত লিখুন :