পটুয়াখালিতে স্বচ্ছল ব্যক্তিদের উদ্যোগে ৫’শ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরন | Daily AjKaler Kontho

পটুয়াখালিতে স্বচ্ছল ব্যক্তিদের উদ্যোগে ৫’শ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২০, ৬:৪৫ অপরাহ্ন
পটুয়াখালিতে স্বচ্ছল ব্যক্তিদের উদ্যোগে ৫’শ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরন

পটুয়াখালী প্রতিনিধিঃ বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতিতে গবীর অসহায় ৫০০পরিবারের মাঝে পটুয়াখালী জেলা পলিষদ ও তেলিখালী গ্রামের স্বচ্ছল ব্যক্তিদের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান করা হয়ছে।

২৯ এপ্রিল মঙ্গলবার বেরা ১২টায় ৪নং তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায় মানুষের হাতে এ খাদ্য সহায়তা তুলে দেয় জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ খলিলুর রহমান মোহন মিয়া, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার (এনডিসি) মোঃ ইবনে আল জায়েদ, জেলা পরিষদ সদস্য সালমা জাহান, যুবলীগ নেতা সোহাগ মাঝি, তেলিখালী ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন মানিক ও মোঃ মিজানুর রহমান খোকন প্রমুখ।

আজকালের কন্ঠ /বাদল / মিজান