তারিখ সাঈদের নেতৃত্বে দিনমজুরের পাশে পল্টন থানা সেচ্ছাসেবক লীগ | Daily AjKaler Kontho

তারিখ সাঈদের নেতৃত্বে দিনমজুরের পাশে পল্টন থানা সেচ্ছাসেবক লীগ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২০, ৪:২৫ অপরাহ্ন
তারিখ সাঈদের নেতৃত্বে দিনমজুরের পাশে পল্টন থানা সেচ্ছাসেবক লীগ

মিজানুর রহমান :: ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, তারিখ সাঈদের নেতৃত্বে প্রতিদিন রাতে অসহায়,গরিব দিনমজুরের মাঝে খাবারের প্যাকেট বিতরন করেন পল্টন থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ রাকিব হোসেন রনি ভূইয়া।

রনি ভূইয়া বলেন, জাতির সকল দুর্যোগে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জনগণের পাশে আছে, পাশে থাকবে । বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল দুর্যোগে মানুষের পাশে ছিলেন, বর্তমানে আছেন, আগামীতেও থাকবে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকতে কোনো মানুষ না খেয়ে কষ্ট পায় না। প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা দুর্যোগেও দলের প্রতিটি নেতাকর্মী মানুষের পাশে দাঁড়িয়ে স্বাধ্যমত কাজ করে চলছে।তাই ধৈর্য দায়িত্বশীলতা ও দেশপ্রেম নিয়ে একযোগে সবাইকে এই প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, যতদিন পর্যান্ত এই মহামারি থেকে আল্লাহ আমাদের মুক্ত না করবেন ততদিন পর্যান্ত আমরা পল্টন থানা স্বেচ্ছাসেবক লীগ অসহায় ও দিনমজুরদের পাশে থাকার চেস্টা করবো ।

আজকালের কন্ঠ / মিজান