ভাতিজার মৃত্যুতে শোকাহত সালমান খান | Daily AjKaler Kontho

ভাতিজার মৃত্যুতে শোকাহত সালমান খান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২০, ৫:২৪ অপরাহ্ন
ভাতিজার মৃত্যুতে শোকাহত সালমান খান

বিনেোাদন ডেস্ক : মারা গেলেন সালমান খানের ভাতিজা আবদুল্লাহ খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর (ইন্না লিল্লাহি….রাজিউন)। কয়েক দিন আগে ফুসফুসে সংক্রমণ এবং শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইয়ের ধিরুবাই কোকিলাবেন আম্বানী হাসপাতালে ভর্তি হন আবদুল্লাহ। কিন্তু সালমানের ভাতিজার’র অসুস্থতার খবর আসতেই তিনি মুম্বাইয়ের বান্দ্রার লীলাবতী হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেন। সোমবার গভীর রাতে সেখানেই মৃত্যু হয় আবদুল্লাহ’র।

আনন্দবাজার জানায়, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন আবদুল্লাহ, তাই প্রথমে রটে যায় করোনার জেরেই মৃত্যু হয়েছে তার। যদিও সালমানের পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরেই ফুসফুসের সমস্যা ছিল তার। ছিল ডায়াবেটিসও। হার্টেরও নানা সমস্যা ছিল। গত কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন আবদুল্লাহ। অবশেষে মৃত্যু হয় তার।

এদিকে প্রিয় ভাতিজার মৃত্যুতে শোকাহত সালমানও। ইনস্টাগ্রামে আবদুল্লাহ এবং তার একটি পুরোনো ছবি শেয়ার করে সালমান লেখেন, ‘সব সময় তোমাকে ভালোবেসে যাব।’

বডি বিল্ডিংয়ের শখ ছিল আবদুল্লাহ’র। সালমানের ‘বিইয়িং হিউম্যান’ সংস্থার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। করোনার এই ভয়াবহতার মধ্যেই খান পরিবারে দুঃখের রেশ রেখে গেলেন আবদুল্লাহ খান।

আজকালের কন্ঠ /এসকে