কোন পদ্ধতিতে নির্বাচন হবে সিদ্ধান্তের এখতিয়ার কমিশনের : তথ্যমন্ত্রী | Daily AjKaler Kontho

কোন পদ্ধতিতে নির্বাচন হবে সিদ্ধান্তের এখতিয়ার কমিশনের : তথ্যমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২৩, ৫:১৫ অপরাহ্ন
কোন পদ্ধতিতে নির্বাচন হবে সিদ্ধান্তের এখতিয়ার কমিশনের : তথ্যমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ ব্যালটে হবে ইসির এ সিদ্ধান্তের বিষয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দলীয় ফোরামে আলোচনা করে বিস্তারিত জানানো হবে। কোনো পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই সিদ্ধান্ত নেয়ার সম্পূর্ণ এখতিয়ার নির্বাচন কমিশনের।’

আজ সোমবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) এক অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘ইভিএম মেশিন ক্রয় ও মেরামতের জন্য নির্বাচন কমিশন এর আগে এক বিলিয়ন ডলার চেয়েছিল; তবে বর্তমান প্রেক্ষাপটে এটা যৌক্তিক কি না, সেটাও ভেবে দেখা দরকার।’