মেক্সিকোর অভিবাসন কেন্দ্রে আগুন, নিহত ৩৭ | Daily AjKaler Kontho

মেক্সিকোর অভিবাসন কেন্দ্রে আগুন, নিহত ৩৭


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৮, ২০২৩, ৫:৩৪ অপরাহ্ন
মেক্সিকোর অভিবাসন কেন্দ্রে আগুন, নিহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর একটি অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে। খবর বিবিসির।

মঙ্গলবার (২৮ মার্চ) স্থানীয় সময় সকালে মেক্সিকোর চিহুয়াহুয়া রাজ্যের উত্তর সীমান্ত শহর সিউদাদ জুয়ারেজে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে রাজ্যের প্রশাসন জানিয়েছে, ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউটের (আইএনএম) অফিসে আগুন লাগে। আগুন লাগার আগে তারা ৭১ অভিবাসীকে ভাসমান অবস্থায় থাকার সময় ওই ইনস্টিটিউটে নিয়ে যায়। সরকারি কর্তৃপক্ষ এখনও অগ্নিকাণ্ডের কারণ এবং মৃতদের জাতীয়তা বা পরিচয় প্রকাশ করেনি।