নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্ম দিন পালন করা হয়েছে।
১৮ ই অক্টোবর রোজ মঙ্গলবার গাছের চারা রোপণ ও কেক কেটে জন্ম দিন পালন করেন গাজীপুরের (সাবেক) ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক, কোনাবাড়ী থানা আওয়ামী লীগের বর্তমান সময়ের সব চেয়ে সাধারণ সম্পাদক পদে আলোচনায় কেন্দ্র বিন্দুতে সকলের প্রাণে স্থান করে নেয়া তরুণ প্রজন্মের নেতৃত্বদানকারী অকতোভয়, রাজপথে লড়াকু সৈনিক মো. জাহাঙ্গীর আলম।

এসময় উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন, কোনাবাড়ী মেট্রো স্কুল এন্ড কলেজের সাধারণ সম্পাদক আলহাজ্ব আখতার উজ জামান,(ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সুমন কুমার শীল, প্রশাসক নুরে আলম বাবু,কোনাবাড়ী থানা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হারুন অর রশিদ (জয়),এ আর দিপু,নাহিদ,কে. এফ. সি শান্ত সহ মেট্রো স্কুল এন্ড কলেজের শিক্ষক / শিক্ষিকা,ছাত্র / ছাত্রী বৃন্দ।
এ সময় মেট্রো স্কুল এন্ড কলেজ মাঠে গাছের চারা রোপণ ও কেক কেটে দোয়া মোনাজাত করা হয়।
আজকালের কন্ঠ /আর
আপনার মতামত লিখুন :