আজকালের কন্ঠ ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের সফর শেষে নয়া দিল্লি থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাত ১০টা ৩৫ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সফরে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা মনমোহন সিং সাথে সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই দেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়। সেখান থেকে দুই প্রধানমন্ত্রী কয়েকটি যৌথ প্রকল্প উদ্বোধন করেন।
এছাড়া বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘ইন্ডিয়া ইকোনোমিক সামিটে’র বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী।
আজকালের কন্ঠ/শফিক
আপনার মতামত লিখুন :