চতুর্থ দিনে ঢাকায় ৪২৯ জন গ্রেপ্তার | Daily AjKaler Kontho

চতুর্থ দিনে ঢাকায় ৪২৯ জন গ্রেপ্তার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৪, ২০২১, ৪:৪৫ অপরাহ্ন
চতুর্থ দিনে ঢাকায় ৪২৯ জন গ্রেপ্তার

করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধের চতুর্থ দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোবাবর ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার সকাল থেকে বিকেল ৩ টা পর্যন্ত ডিএমপির ৮টি ক্রাইম বিভাগ রাজধানীর রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরার বিভিন্ন এলাকা থেকে ৪২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া সরকারঘোষিত লকডাউনে সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৩০৯টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করেছে ৮ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা।