দিনাজপুরে ২২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ | Daily AjKaler Kontho

দিনাজপুরে ২২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ


দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ন
দিনাজপুরে ২২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

দিনাজপুর সদর উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন শরিফ।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মামুনুর রশীদ কচিসহ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।

আজকালের কন্ঠ/আর বি