আওয়ামী লীগের নৈরাজ্যে ঠেকাতে রাজপথে প্রতিমন্ত্রী ইঞ্জি: এম.ইকবাল হোসাইন | Daily AjKaler Kontho

আওয়ামী লীগের নৈরাজ্যে ঠেকাতে রাজপথে প্রতিমন্ত্রী ইঞ্জি: এম.ইকবাল হোসাইন


মোঃ কামরান হোসেন, পূর্বধলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৬, ৭:৩১ অপরাহ্ন
আওয়ামী লীগের নৈরাজ্যে ঠেকাতে রাজপথে প্রতিমন্ত্রী ইঞ্জি: এম.ইকবাল হোসাইন

সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং দেশবিরোধী কার্যক্রমের অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে অদ্য বৃহস্পতিবার ১৯ নভেম্বর/২০২৬ইং বিকাল ৪ঘটিকায় গৌরীপুর ও পূর্বধলার শ্যামগঞ্জ বাজারে “শ্যামগঞ্জ আঞ্চলিক বিএনপি’র উদ্যোগে এক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

উক্ত মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৪৮ ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের মাননীয় সংসদ সদস্য, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর দূর্যোগ ব্যবস্থাপণা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা ইঞ্জি: এম ইকবাল হোসাইন তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরীপুর উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সদস্য সচিব-আলহাজ্ব আব্দুর রহমান বাবুল,
পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ১১নং গোহালাকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান- ফকির মোঃ সায়েদ আল মামুন শহীদ ,
ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি- মোঃ আনোয়ার হোসেন খান সুপ্লব।
যুবদল নেতা- আতাউর রহমান তারা মিয়া
পূর্বধলা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ এম.এ. আকন্দ খোকন। বিএনপির নেতা- মোঃ বাচ্চু মিয়া,

যুবদল নেতা- মোঃ আলি আকবর খান পল্লব, স্টেলিন, কাবুল, সাবেক নেত্রকোনা জেলা ছাত্রদল নেতা- আনোয়ার হোসেন নয়ন, গৌরীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান মানিক সহ বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে তার বক্তব্যে বলেন, জ্বালাও পোড়াও অগ্নি সন্ত্রাস করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার বিভিন্ন সংগঠন সারাদেশে মানুষ হত্যা করতেছে, এই আগুন সন্ত্রাসীদের কে দ্রুত আইনের আওতায় এনে গ্রেফতার করার জন্য তিনি আহ্বান জানান পাশাপাশি বলেন, জনগনের জানমাল রক্ষার্থে দেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশে আমরা আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে আছি এবং দলীয় নেতা কর্মীদের মাঠে থাকার নির্দেশ দেন।

আজকালের কন্ঠ/আর বি