
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত ‘পেনশন সংরক্ষণ বিধি-২০২৫’ অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের প্রচেষ্টা ও ধারাবাহিক তৎপরতার ফলে এ অনুমোদন পাওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল মাহমুদ।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়।
পত্রে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পেনশন সংরক্ষণ বিধি-২০২৫’ অনুমোদন করেছেন।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পত্রে আরও জানানো হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক অনুমোদিত পেনশন সংরক্ষণ বিধির এক কপি পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অবসরকালীন আর্থিক নিরাপত্তা এবং পেনশন-সংক্রান্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে এ অনুমোদন একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। উপাচার্যের বিশেষ উদ্যোগ ও নিরলস প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হওয়ায় বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে সন্তোষ ও স্বস্তি ফিরে এসেছে বলে জানা যায়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :