গৌরনদীতে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ | Daily AjKaler Kontho

গৌরনদীতে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


এ,এস,মামুন, গৌরনদী প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
গৌরনদীতে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মানুষ মানুষের জন্য এই স্লোগানে হিউমান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন দিদারের বাস্তবায়নে আলোচনা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৮ নভেম্বর দুপুরে গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও হিউম্যান ফর হিউমিনিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর কোষাধ্যক্ষ এস এম জুলফিকার এর সভাপতিত্ব অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর উপদেষ্টা নির্মল হালদার।

বিশেষ অতিথি ছিলেন হিউমান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর সহ-সাধারণ সম্পাদক আবদুছ ছালেেক মামুন, প্রচার সম্পাদক পলাশ তালুকদার, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আলী আজিম খান পলাশ,সহকারী অধ্যাপক নাজনীন নাহার, আফসানা কুমকুম,সহকারী শিক্ষক শিল্পী মন্ডল, হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা শাখার আহ্বায়ক মোঃ তাসিন ইসলাম, সদস্য সচিব মোঃ মমিনুল ইসলাম,যুগ্ন আহবায়ক তিতুবালা, সদস্য ইসরাত জাহান তাইফা সহ গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর সদস্যরা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিচারকদের মূল্যায়নে কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অর্জন করেন নাফিসা নাওয়াল, দ্বিতীয় তিতির সাহা এবং তৃতীয় রাইসা খান। সংগীত প্রতিযোগিতায় প্রথম হন ভূমিকা ভদ্র, দ্বিতীয় বৃষ্টি সাহা এবং তৃতীয় তিতির সাহা। নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন নাফসিন আহম্মেদ, দ্বিতীয় কথা বাড়ৈ এবং তৃতীয় আসিয়া আক্তার। সান্তনা পুরস্কার পান অথৈ, মাসুমা, সামিয়া ইসলাম, তাহসিনা, সুমাইয়া অর্পা, তাসনিয়া, মাহমুদ রহমান, বৃষ্টি ও অহনা পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য হিউমান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হংকং প্রবাসী মানবিক সমাজ সেবক লায়ন দিদার সরদার দরিদ্র ও হতদরিদ্রদের মাঝে সাহায্য সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ,বৃক্ষরোপণ কর্মসূচি সহ সামাজিক ও মানবিক কাজ করেন যা ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে। তিনি মৃত্যুর আগ পর্যন্ত মানবতার সেবায় নিয়োজিত রাখার আশা ব্যক্ত করেন।

আজকালের কন্ঠ/আর বি