
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির শরিক দল জাতীয়তাবাদী সমমনা জোট।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১২টার দিকে মিছিলটি ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়। মিছিলটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন একাদশ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
সমাবেশে বক্তারা বলেন, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যে কোনো অপচেষ্টা রাজপথে প্রতিহত করা হবে। এ সময় তারা দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এতে জাতীয়তাবাদী সমমনা জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :