
পিরোজপুরের ভান্ডারিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মোঃ সোহেল হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৫টার দিকে ভান্ডারিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভান্ডারিয়া মুসলিমপাড়া এলাকায় বাবুল সুবেদারের বিল্ডিং গেটের সামনে পাকা সড়কে মাদক বিক্রির সময় তাকে গ্রেপ্তার করা হয়।
পিরোজপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল এ বিশেষ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার মোঃ সোহেল হাওলাদার ভান্ডারিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :