
বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা বর্ষীয়ান রাজনীতিবিদ তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যশোরে একটি বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ, বাস্তবে রূপ দিতে স্থান নির্বাচন, আইনি জটিলতা নিরসন এবং সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগসহ বিভিন্ন পর্যায়ে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। পরে ২০০৬ সালের ৫ অক্টোবর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যবিপ্রবির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর, উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান, বিভিন্ন অনুষদের ডিন, দপ্তরপ্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও এই দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন ছাত্রদলপন্থী শিক্ষার্থীরা এবং বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশনের (বাআজাকফ) কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ জসীম উদ্দীন।
এ বিষয়ে ছাত্রদল-সমর্থিত শিক্ষার্থী এবং খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী সালেক খান বলেন, আজ যবিপ্রবির জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মরহুমের বিদোহী আত্মার মাগফেরাত কামনায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। মিলাদ মাহফিলে মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও যশোরের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করি। পাশাপাশি মহান রাব্বুল আলামিনের দরবারে তাঁর রুহের মাগফেরাত কামনা করি, আল্লাহ যেন উনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। দোয়া মাহফিলে উপস্থিত উপাচার্য, উপ-উপাচার্য,কোষাধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :