সরিষাবাড়ীতে ৪৫ জন শিক্ষককে সংবর্ধনা | Daily AjKaler Kontho

সরিষাবাড়ীতে ৪৫ জন শিক্ষককে সংবর্ধনা


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন
সরিষাবাড়ীতে ৪৫ জন শিক্ষককে সংবর্ধনা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ বুধবার দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৪৫ জন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সরিষাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সরিষাবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন সহকারি ও প্রধান শিক্ষক অবসরে যান।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম। এ সময় আরো বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যাপক আবদুল আউয়াল, জামালপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মুনসুর, প্রমূখ।

জামালপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মুনছুর বলেন, সরিষাবাড়ী উপজেলার অবসরপ্রাপ্ত ৪৫ জন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি