নেত্রকোনার পূর্বধলায় বিনামূল্যে ৫ শতাধিক রোগীর চক্ষু চিকিৎসা | Daily AjKaler Kontho

নেত্রকোনার পূর্বধলায় বিনামূল্যে ৫ শতাধিক রোগীর চক্ষু চিকিৎসা


সুশীল আচার্য্য,নেত্রকোনা প্রতিনিধিঃ প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৬, ৫:১৫ অপরাহ্ন
নেত্রকোনার পূর্বধলায় বিনামূল্যে ৫ শতাধিক রোগীর চক্ষু চিকিৎসা

নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা গ্রামে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক মানবিক সংস্থা শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল (বাংলাদেশ অফিস)-এর অর্থায়নে উপজেলার হোগলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ ক্যাম্পে পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চোখের পরীক্ষা,চিকিৎসা পরামর্শ,প্রয়োজনীয় ঔষধ ও চশমা প্রদান করা হয়।

এর মধ্যে শেরপুর চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চোখের ছানি জনিত সমস্যায় আক্রান্ত ৭০ জন দরিদ্র রোগীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা করে নির্বাচিত ৫০ জন রোগীকে বিনামূল্যে আমেরিকান লেন্স দ্বারা চক্ষু ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়।

উপকারভোগীরা এ মানবিক উদ্যোগের জন্য শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজক শেরপুর চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ মতিউর রহমান জানান,চ্যারিটি ইন্টারন্যাশনাল (বাংলাদেশ অফিস) দেশের বিভিন্ন জেলায় নিয়মিতভাবে বিনামূল্যে চক্ষু চিকিৎসা,ঔষধ,চশমা বিতরণ এবং ছানি অপারেশনসহ বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

আজকালের কন্ঠ/আর এস