
ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে বরিশাল নগরীতে বিশেষ জনসচেতনতামূলক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় নগরীর ৩ নম্বর ওয়ার্ডের কাউনিয়া হাউজিং এলাকায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।
অভিযানে মশার প্রজননস্থল ধ্বংস, অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার এবং ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বিসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান, প্রধান নির্বাহী প্রকৌশলী মো. হুমায়ুন কবিরসহ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীরা।
বিসিসির সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করা হচ্ছে। এ কাজে নগরবাসীর সহযোগিতা এবং নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :