ঝালকাঠির কাঁঠালিয়ায় সাংবাদিক পুলক চ্যাটার্জির স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

ঝালকাঠির কাঁঠালিয়ায় সাংবাদিক পুলক চ্যাটার্জির স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত


মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
ঝালকাঠির কাঁঠালিয়ায় সাংবাদিক পুলক চ্যাটার্জির স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে সমকাল পত্রিকার সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কুলক চ্যাটার্জির স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার সকালে ১১ টায় কাঠালিয়া প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম খসরু। বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন, প্রয়াত পুলক চ্যাটার্জির ছোট ভাই দিপক চ্যাটার্জী, ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ আল আমিন তালুকদার, কাঠালিয়া উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর, উপজেলা প্রকৌশলী, মোঃ গোলাম মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতিমা ইসলাম উপস্হিত থেকে বক্তব্য রাখেন।
স্মরণসভায় সাংবাদিক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা,সুশীল সমাজের নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ/আর বি