ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সংঘর্ষে আহত ৬, গ্রাহকদের নতুন কর্মসূচি ঘোষণা | Daily AjKaler Kontho

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সংঘর্ষে আহত ৬, গ্রাহকদের নতুন কর্মসূচি ঘোষণা


ঢামেক প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৩:২১ অপরাহ্ন
ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সংঘর্ষে আহত ৬, গ্রাহকদের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদ পুনর্গঠন ও ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে গ্রাহক এবং চাকরিচ্যুত কর্মকর্তাদের আন্দোলনকে কেন্দ্র করে আজ মতিঝিলের দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে তীব্র উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আজ সকাল থেকে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও ব্যাংকটির সাবেক কর্মকর্তাদের যৌথ উদ্যোগে দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, অবস্থান কর্মসূচি চলাকালে হঠাৎ দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন।

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সংঘর্ষে ছয়জন আহত, গ্রাহকদের নতুন কর্মসূচি ঘোষণা আহতরা হলেন, মিনহাজুল (২৯), কাশেম (৩৫), আজগর (৩৫), শহিদুল (৩১), মুনতাসির বিল্লাহ (৪৫) ও শাহিন ইসলাম (২৩)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

আন্দোলনরত গ্রাহক ও কর্মকর্তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম তাদের দাবি আদায়ে পরবর্তী নতুন কর্মসূচি ঘোষণা করেছে। একই সঙ্গে সাবেক কর্মকর্তাদের পক্ষ থেকে বকেয়া পাওনা পরিশোধ এবং চাকরিতে পুনর্বহালের দাবি পুনর্ব্যক্ত করা হয়।

আজকালের কন্ঠ/আর বি