কালীগঞ্জে জরায়ু মুখের ক্যান্সার ও বেস্ট ক্যান্সার বিষয়ে সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

কালীগঞ্জে জরায়ু মুখের ক্যান্সার ও বেস্ট ক্যান্সার বিষয়ে সভা অনুষ্ঠিত


মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ২০, ২০২৬, ৬:৫০ অপরাহ্ন
কালীগঞ্জে জরায়ু মুখের ক্যান্সার ও বেস্ট ক্যান্সার বিষয়ে সভা অনুষ্ঠিত

ঝিনাইদহের কালীগঞ্জে জরায়ু মুখের ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা অডিটরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আমানুল্লাহ আল মামুন এবং সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিথিলা ইসলাম। এছাড়া রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মহিলারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা, জরায়ু মুখের ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে প্রারম্ভিক লক্ষণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতনতার উপর গুরুত্ব তুলে ধরেন এবং সময়মতো চিকিৎসা নিলে জরায়ু মুখের ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সার ভালো হয়। নারী স্বাস্থ্যের সুরক্ষায় প্রাথমিক পর্যায়ে রোগ সনাক্তকরণ ও সময়মতো চিকিৎসার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

আজকালের কন্ঠ/আর বি