মাদারীপুর জেলার শিবচরে ১১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার ২ | Daily AjKaler Kontho

মাদারীপুর জেলার শিবচরে ১১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার ২


রুবেল আহমেদ, মাদারিপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ১, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
মাদারীপুর জেলার শিবচরে ১১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার ২

গত ৩০/০৬/২০২৬ খ্রি. সকাল ১০:২০ ঘটিকার সময় শিবচর থানাধীন যাদুয়ারচর সাকিনে আসামীদের বসত বাড়ীর উঠান হইতে ধৃত আসামী ১।সিদ্দিক বেপারী (৪৯),পিতা- মৃতঃ কাদির বেপারী, ২। রানু বেগম (৪৫), স্বামীঃ সিদ্দিক বেপারী, উভয় সাং যাদুয়ার চর, ৪নং ওয়ার্ড, শিবচর পৌরসভা, থানা- শিবচর, জেলা-মাদারীপুরদের দখল হতে ১১৬৫ (এক হাজার একশতপয়ষট্টি) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য আনুমানিক ৩,৪৯,৫০০/-টাকা।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসীর বিরুদ্ধে মাদারিপুর জেলা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।