সাতক্ষীরায় মহিলা জামায়াতের উদ্দ্যোগে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ | Daily AjKaler Kontho

সাতক্ষীরায় মহিলা জামায়াতের উদ্দ্যোগে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ৭:৫২ অপরাহ্ন
সাতক্ষীরায় মহিলা জামায়াতের উদ্দ্যোগে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

সাতক্ষীরার সদর উপজেলার ৪ নং ঘোনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে দুস্থ ও অসহায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

২১ জুন রবিবার বিকাল ৫ টায় ঘোন ইউনিয়ন পরিষদ এর পাশে দুস্থ নারীর মাঝে এই সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

৪ নং ঘোনা ইউনিয়ন আমির মাওলানা আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে ইউনিয়ন সেক্রেটারি প্রভাষক মোক্তারুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন সাতক্ষীরা সদর উপজেলা আমির মাওলানা মোশাররফ হোসেন ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোশাররফ হোসেন বলেন, বর্তমান বাংলাদেশ জামায়াতে ইসলামী নারীদের অর্থনৈতিক মুক্তি ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সেলাই মেশিনগুলো যেন শুধু ঘরে পড়ে না থাকে, বরং সঠিক ব্যবহারের মাধ্যমে প্রতিটি পরিবার যেন স্বাবলম্বী হতে পারে, সেই চেষ্টা করতে হবে। নারীরা এগিয়ে গেলেই সমাজ ও দেশ এগিয়ে যাবে।আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন নায়েবে আমির মোঃ মোসলেম আলী।

সেলাই মেশিন পেয়ে আনন্দ প্রকাশ করেছেন সুবিধাভোগী নারীরা। তারা জানান, এই সহায়তার ফলে তারা ঘরে বসেই উপার্জনের পথ খুঁজে পাবেন এবং তাদের সংসারে সচ্ছলতা ফিরে আসবে।

আজকালের কন্ঠ/আর বি