নওগাঁর মহাদেবপুর থানার নতুন ভবন উদ্বোধন উপলক্ষে কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

নওগাঁর মহাদেবপুর থানার নতুন ভবন উদ্বোধন উপলক্ষে কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত


আব্দুল্লাহ আল মাহীদ, নওগাঁ প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ১:১৮ অপরাহ্ন
নওগাঁর মহাদেবপুর থানার নতুন ভবন উদ্বোধন উপলক্ষে কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁর মহাদেবপুর থানার নতুন ভবন উদ্বোধন উপলক্ষে শনিবার (২০ জুন ২০২৬) মহাদেবপুর থানা প্রাঙ্গণে একটি কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি।

সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। মতবিনিময় সভায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমের বিভিন্ন দিক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় কমিউনিটি পুলিশিং মহাদেবপুর থানার সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের বক্তব্যে সামাজিক অপরাধ প্রতিরোধ, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনসম্পৃক্ততা বৃদ্ধিতে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কমিউনিটি পুলিশিং সদস্য, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে কমিউনিটি পুলিশিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

আজকালের কন্ঠ/আর বি