জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে'ওথেনটিক ন্যরেটিভ ওফ হিস্ট্রি'নামে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে’ওথেনটিক ন্যরেটিভ ওফ হিস্ট্রি’নামে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


‎জবি প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৬, ৪:১১ অপরাহ্ন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে’ওথেনটিক ন্যরেটিভ ওফ হিস্ট্রি’নামে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক্সটার্নাল এফেয়ার্স ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের যৌথ উদ্যোগে’ওথেনটিক ন্যরেটিভ ওফ হিস্ট্রি’নামে শীর্ষক‌ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

‎আজ সোমবার (২০ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে সকাল ৯টা থেকে সেমিনারটি অনুষ্ঠিত হয়।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রোফেসর সলিমুল্লাহ খান,ডিএইচপি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

‎সেমিনারে অংশগ্রহণকারী রিতু রায় বলেন,’আমরা অনেক কিছু জানিনা আমাদের অস্তিত্ব নিয়ে তা আজকে বুঝলাম। আমাদের অথেনটিক কোন ন্যরেটিভ নেই যেই ন্যরেটিভে সবাই একমত।এটা দুঃখজনক আমাদের দেশের ইতিহাসবিদরাই সবচেয়ে ইতিহাস বিকৃত করেছেন।’

‎মূলবক্তা প্রোফেসর সলিমুল্লাহ খান বলেন,’শেখ সাহেবর অবদান আমাদের শিকার করতে হবে এতে আপনারা আমাকে মুজিববাদী বলতে পারেন এতে আমার কোন আপত্তি নেই।আবার জিয়াউর রহমানের অবদান কেও শিকার করতে হবে। তিনি এক বইয়ের রেফারেন্স নিয়ে বলেন জিয়াউর রহমানের সামনে আসা ‘যাস্ট ফর লাক’ ।তখন তিনি রেডিও স্টেশনে ছিলেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।এছাড়া বলেন আমরা এখনো একটা ন্যারেটিভ তৈরি করতে পারিনি। পাকিস্তান তাদের মতো করে ন্যারেটিভ তৈরি করেছে আবার ভারতও তাদের মতো করে ন্যারেটিভ তৈরি করেছে।কেউ যখন আপনার ন্যারেটিভ দখল করতে পারে সে আপনাকে দখল করতে পারে।’

‎প্রধান অতিথীর বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো.রইস উদ্দিন বলেন,’৫৬ বছরের ইতিহাস আমরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমরা রচনা করতে পারিনি।এটা অত্যন্ত দুঃখজনক। এখানে আমাদের ও দায় রয়েছে কারন আমরা আওয়ামী লীগের ন্যারেটিভের খুব ভালো অনুগত শ্রোতা ছিল। ইতিহাসের নির্মোহ অবস্থান বা বাস্তবিক ইতিহাস কারা তুলে আনবে।আমরা এখনো ৩০ লক্ষ্য শহীদের তালিকা ও শহীদ বুদ্ধিজীবীদের তালিকা এখনো প্রকাশ করতে পারিনি। তিনি ইতিহাসবিদদের ঐক্যমত হয়ে স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত না রেখে একটি সঠিক ইতিহাস জাতির সামনে নিয়ে আসার আহ্বান জানান।’

‎সেমিনারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, প্রক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি