প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্টের অভিযোগ, তদন্তে কমিটি ইবি কর্তৃপক্ষের | Daily AjKaler Kontho

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্টের অভিযোগ, তদন্তে কমিটি ইবি কর্তৃপক্ষের


ইবি প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৬, ২:১৫ অপরাহ্ন
প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্টের অভিযোগ, তদন্তে কমিটি ইবি কর্তৃপক্ষের

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ পোস্টের অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানা গেছে। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষে রিপোর্ট জমা দিতে নির্দেশনা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

অফিস আদেশ সূত্রে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার’ পেইজ থেকে গত ৩০ মার্চ (২০২৬) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ পোষ্ট দেয়ার বিষয়ে প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টা মহোদয়ের সমন্বয়ে অনুষ্ঠিত জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের চিহ্নিত করার জন্য উপাচার্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. শাহজাহান আলী, সদস্য হিসেবে রয়েছেন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল হক।

সংশ্লিষ্ট পেইজে অশালীন মন্তব্যে পোস্ট হওয়ার পরপরই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ এনিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি ফেসবুকে লিখেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ে পতিতালয়ে জন্ম নেওয়া কিছু আইডি আছে। তোদের সাহস থাকলে সামনে এসে এগুলো বল। ধৈর্য্যের সীমা অতিক্রম হয়ে গেছে? জুলাই ব্যবসা বন্ধ করে দিবো ইনশাআল্লাহ।’

এই বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির আহ্বায়ক আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহাজাহান আলী বলেন, “আমি সংশ্লিষ্ট পেইজের বিষয়ে তদন্ত কমিটির চিঠি আজকে পেয়েছি। কী করা যায় তা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে মিটিং ডাকা হবে। এর আগেও বিভিন্ন ভুয়া পেইজ নিয়ে একটা তদন্তের কাজ চলমান রয়েছে। টেকনিক্যাল ও আইনি প্রক্রিয়া দুইটা সঙ্গে নিয়ে আগাবো।”

এ নিয়ে উপাচার্যের অনুপস্থিতিতে রুটিন দায়িত্বে থাকা উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী জানান, “এ বিষয়ে (তদন্ত কমিটি) আমি আগে জানতাম না। আজকে চিঠি একটা দেখেছি। তবে বিস্তারিত জানি না।”

যা ছিল পোস্টে:

সংশ্লিষ্ট পেইজের পোস্টে লেখা ছিল— “জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপিকে চু#দে দেওয়া হবে তারেকের পিছন দিয়ে খাম্বা ঢুকিয়ে দেওয়া হবে। কথা ক্লিয়ার।”

ঠেকানো যাচ্ছে না ভুঁইফোঁড় পেইজ:

গত ২০২৩ সালের ৩ অক্টোবর মিথ্যা-বানোয়াট, বিভ্রান্তিকর তথ্য, উদ্দেশ্য প্রণোদিত বিভিন্ন ব্যক্তির নামে কুৎসা, অপপ্রচার ও মিথ্যা সংবাদ পরিবেশন করা বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করা পেইজের তথ্য চেয়ে উন্মুক্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্তের দায়িত্বে ছিলের তৎকালীন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার। এক্ষেত্রে আশানুরূপ ফলাফল পাওয়া যায়নি।

জুলাই গণঅভ্যুত্থানে প্রশাসনের পটপরিবর্তনের পর অনিবন্ধিত বেনামি পেইজগুলোর ব্যাপারে খতিয়ে দেখতে এবং অপতৎপরতা বন্ধের লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ফেইক আইডি/পেইজ সনাক্তকরণ কমিটির প্রধান আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী। সদস্য হিসেবে রয়েছেন সহকারী প্রক্টর এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল বারী ও আইসিটি বিভাগের অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম। এই কমিটির কাজ চলমান থাকলেও তদন্ত রিপোর্ট জমা দেয়নি এবং এখনও সুরাহা মিলেনি।

গত বছরের ১৮ আগস্ট দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাঁর অফিসকক্ষে ‘Islamic University, Bangladesh’ নামে একটি অফিসিয়াল পেইজ উদ্বোধন করেন। এসময় ভুয়া পেইজের এডমিনদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের অথেন্টিক পেইজ হিসেবে গ্রহণের জন্য তৎকালীন উপস্থিত সাংবাদিকদের অনুরোধ জানিয়ে বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের নামে যারা অ-অনুমোদিত বা ভুয়া পেজ ব্যবহার করছেন, তাদের বিরুদ্ধে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়টি সিন্ডিকেটের মাধ্যমে নিশ্চিত করা হবে। ভুয়া পেইজের অ্যাডমিন এবং যারা পেইজগুলো ব্যবহার করে লাইভে যায়, তাদের বিস্তারিত তথ্য আইসিটি সেলে দেওয়ার জন্য সাংবাদিকদের অনুরোধ করছিলেন।

আজকালের কন্ঠ/আর বি