পরিবারে নারীদের আর্থিক ভূমিকা রাখতে নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ | Daily AjKaler Kontho

পরিবারে নারীদের আর্থিক ভূমিকা রাখতে নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ


মোঃ রায়হানুল হক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২৬, ৩:১১ অপরাহ্ন
পরিবারে নারীদের আর্থিক ভূমিকা রাখতে নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ

পরিবারে নারীদের আর্থিক ভূমিকা রাখতে নওগাঁর রাণীনগরে ১৫ জন অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার ( ২৭ মার্চ) দুপুরে বসুন্ধরা শুভসংঘ রানীনগর উপজেলা শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত ও অসচ্ছল নারীদের হাতে এই সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

বসুন্ধরা শুভসংঘের নওগাঁ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট সালাউদ্দিন মিন্টুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র অফিসার মো: মামুন, বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি শামীম আল মামুন, বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, ইয়াছির আরাফাত রাফি, প্রচার সম্পাদক, শাহ্ মো. হাসিবুর রহমান হাসিব, বসুন্ধরা, জেলা কমিটির উপদেষ্টা জাহিদ রাব্বানী রশিদ, শুভসংঘ রাণীনগর উপজেলা শাখার সভাপতি এসএম সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, রানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি ওহেদুল ইসলাম মিলন, সদস্য রায়হানুল হক রায়হান, সাইফুল ইসলাম শাহীন, বগুড়া জেলার আদমদীঘি উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি আমিনুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শাকিল, যুগ্ম সম্পাদক আশিকুজাম্মান ছোটন, কালের কন্ঠ নওগাঁ জেলা প্রতিনিধি ফরিদুল করিম তরফদার, কালের কন্ঠ আদমদীঘি উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম জেন্টু, বাংলানিউজ24 নওগাঁ জেলা প্রতিনিধি তৌহিদ ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান বলেন, ৩ মাস প্রশিক্ষণ শেষে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ বসুন্ধরা শুভসংঘের মহৎ উদ্যোগ। এমন আয়োজনের মধ্যে দিয়ে নারীরা অসচ্ছলতাকে পিছনে ফেলে স্বচ্ছলতার পথে এগিয়ে যাবে। সেইসাথে তাদের এই দক্ষতাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারবে। বসুন্ধরা শুভসংঘের এমন কাজ অব্যাহত থাকবে বলে আশা করছি।

বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, সারাদেশে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার উদ্যোগে সারাবছর বসুন্ধরা শুভসংঘ নানাভাবে অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় নওগাঁর রানীনগর উপজেলার ১৫ জন নারীকে তিন মাসব্যাপী দর্জি প্রশিক্ষণ শেষে তাদের হাতে নতুন সেলাই মেশিন তুলে দেওয়া হলো। এরমধ্য দিয়ে তাদের জীবিকা অর্জনের দার খুলে গেল এবং তারা উপার্জিত অর্থ দিয়ে পরিবারের খরচ মেটাতে ভূমিকা রাখবে।

আজকালের কন্ঠ/আর বি