
২২/৩/২০২৬ ইং রোজ সোমবার বেলা ২.৩০ ঘটিকায় বাপ্তা ১নং ওয়ার্ড টবগী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ওয়েদ আলী মুন্সি বাড়িতে কবির গংরা সন্ত্রাসী হামলা করে। এতে নোমান স্যারের পরিবার সহ একাধিক আহত হয়। নোমান স্যারের বড় ভাই গুরুতর আহত হয়। নোমান স্যারের ভাতিজির মাথার চুল ছিড়ে ফেলে বলে অভিযোগ আছে। তার ভাইর বেটার উপর আক্রমণ করে ফলে ২ জন ভোলা সদর হাসপাতালে ভর্তি আছে।
কবির গংদের ব্যাপারে একাধিক অভিযোগ আছে। এই অভিযোগ হলো যখন যারা ক্ষমতায় আসে তখন তাদের ঘাড়ে ভরসা করে। এলাকায় তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে।
জমি জমার যে বিরোধ ছিল এই বিষয় নোমান স্যারের সাথে আলাপ হয়। তিনি বলেন এই সম্পত্তি হলো আমার পৈত্রিক সম্পত্তি। যে সম্পত্তি তারা দখল করতে আসে। আসার পরে আমার ৫০ থেকে ৬০০০০ টাকার মাছ লুট করে নিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয়ভাবে মামলা করতে চাইলে স্থানীয় মুরুব্বিরা মিলে এটা নিষ্পত্তি দিবে বলে আশ্বস্ত করে, ফলে মামলা থেকে বিরত থাকেন নোমান স্যার।
আজকালের কন্ঠ/আর এস
আপনার মতামত লিখুন :