মান্দায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা | Daily AjKaler Kontho

মান্দায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা


মান্দা (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ১০, ২০২৬, ১:০৩ অপরাহ্ন
মান্দায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

নওগাঁর মান্দা উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। পরে দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে দুর্যোগের ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি