নওগাঁ-৬ আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় ভোটের উত্তাপ | Daily AjKaler Kontho

নওগাঁ-৬ আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় ভোটের উত্তাপ


মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধি প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২৬, ৭:২০ অপরাহ্ন
নওগাঁ-৬ আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় ভোটের উত্তাপ

আত্রাই ও রাণীনগর উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৬ সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে ত্রিমুখী লড়াই। বিএনপি, জামায়াতে ইসলামী এবং বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন ভোটাররা।

প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা গণসংযোগ, সভা-সমাবেশ ও সামাজিক অনুষ্ঠানে সক্রিয় রয়েছেন। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি এগিয়ে থাকলেও স্বতন্ত্র ও জামায়াত প্রার্থীর কারণে ভোটের সমীকরণ জটিল হয়ে উঠেছে।

এ আসনে আলোচিত প্রার্থীরা হলেন— বিএনপির শেখ রেজাউল ইসলাম, জামায়াতের খবিরুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আলমগীর কবির। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪১ হাজার ৮৮১ জন।

ভোটারদের মতে, আত্রাইয়ে বিএনপি এবং রাণীনগরে স্বতন্ত্র প্রার্থী এগিয়ে থাকলেও দুই উপজেলাতেই জামায়াতের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ফলে শেষ পর্যন্ত কে বিজয়ী হবেন, তা বলা কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আজকালের কন্ঠ/আর বি