গাজীপুর মহানগর কোনাবাড়ীতে মহিলা দলের মতবিনিময় সভা ও বৈঠক অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

গাজীপুর মহানগর কোনাবাড়ীতে মহিলা দলের মতবিনিময় সভা ও বৈঠক অনুষ্ঠিত


গাজীপুর প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০২৬, ৪:১২ অপরাহ্ন
গাজীপুর মহানগর কোনাবাড়ীতে মহিলা দলের মতবিনিময় সভা ও বৈঠক অনুষ্ঠিত

গাজীপুর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এমপি প্রার্থী কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমানের নির্বাচনী প্রচার প্রচারণার অংশ হিসেবে কোনাবাড়ী থানা মহিলা দলের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা ও উঠান বৈঠক করেন তার সহধর্মিণী আজমেরী রহমান রুমি।

সোমবার (২৬ জানুয়ারি) সোমবার সকালে মহানগরীর কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ এলাকায় ৯নং ওর্য়াডের নির্বাচনী পরিচালনা অফিসে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় কোনাবাড়ী থানা মহিলা দলের সভাপতি স্বর্ণা চাকলাদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর মহিলাদলের সভাপতি সাবেক মহিলা কাউন্সিলর মিসেস শিরীন চাকলাদার, কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মিয়া মো. ফরহাদ হোসেন, ৯নং ওর্য়াড বিএনপির সাধারন সম্পাদক ও কোনাবাড়ী থানা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন সহ মহিলা দলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ/আর বি